ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০১:৫১ পিএম

সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকার মিশনে দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। হারারেতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়েছে। সিরিজের প্রথম ম্যাচে হেরে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকায় এই ম্যাচে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই মেহেদী হাসান মিরাজের দলের সামনে।

সিরিজ সমতায় ফেরার লক্ষ্য নিয়ে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের জায়গায় সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম। প্রথম ম্যাচে বোলাররা ভালো পারফরম্যান্স করলেও ব্যাটিং ব্যর্থতায় পরাজয় বরণ করতে হয়েছিল। তবে সেই ম্যাচের ব্যাটিং লাইনআপে আস্থা রেখে এবারও কোনো পরিবর্তন আনেনি টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে, প্রথম ওয়ানডেতে জয় পাওয়া জিম্বাবুয়ে তাদের সফল একাদশে কোনো পরিবর্তন করেনি। আগের ম্যাচের একই দল নিয়েই মাঠে নেমেছে স্বাগতিকরা।

প্রথম ম্যাচে নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়েকে ১৪১ রানে আটকে রাখলেও সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১১৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাটারদের দায়িত্বহীন শট খেলে উইকেট বিলিয়ে দেওয়ার সমালোচনা করেছিলেন।

দ্বিতীয় ম্যাচে টস জয়ের পর মিরাজ জানান, আগের ম্যাচের উইকেট ও কন্ডিশন এবং বোলারদের পারফরম্যান্স বিবেচনায় নিয়েই আবারও আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাটারদের আরও দায়িত্বশীল হয়ে খেলার আহ্বান জানান তিনি।

দুই দলের একাদশ:

বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

জিম্বাবুয়ে: রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান ন্যামহুরি ও সিকান্দার রাজা।

এএন

Link copied!