ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

সুরা বাকারার ২৯ নং আয়াত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০২:৫১ পিএম

সুরা বাকারার ২৯ নং আয়াত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় মানুষের দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পৃথিবীর সব সৃষ্টি মানুষের কল্যাণের জন্য হলেও সেগুলোর যত্ন ও পরিচর্যা করাও মানুষের নৈতিক দায়িত্ব।

বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৯ নম্বর আয়াতের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, আল্লাহ তায়ালা বলেছেন, ‘তিনি সেই সত্তা, যিনি পৃথিবীতে যা কিছু আছে, সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন।’

আয়াতটির ব্যাখ্যা দিতে গিয়ে সরকারপ্রধান বলেন, নদী-নালা, গাছপালা, কীট-পতঙ্গ, বন্য ও গৃহপালিত প্রাণীসহ চারপাশের পরিবেশ ও প্রতিবেশের সবকিছুই আল্লাহর সৃষ্টি। এসব সৃষ্টি মানুষের উপকারে আসে। তবে শুধু সুবিধা গ্রহণ করলেই হবে না, এগুলোর সুরক্ষা ও সংরক্ষণেও মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, আল্লাহর সৃষ্টির কাছ থেকে উপকার পেতে হলে মানুষের কিছু নির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য রয়েছে। নিয়ম মেনে প্রকৃতির সব সৃষ্টির যত্ন নেওয়া এবং সেগুলোর পরিচর্যা করা মানবসমাজের নৈতিক দায়িত্ব।

প্রধানমন্ত্রী আরও বলেন, পরিবেশের ভারসাম্য বা বাস্তুতন্ত্রের সঙ্গে মানবসমাজের সম্পর্ক অত্যন্ত গভীর ও অবিচ্ছেদ্য। আধুনিক বিজ্ঞানও বিষয়টি প্রমাণ করেছে। বাস্তুতন্ত্রের নিরাপদ সংরক্ষণ ও বিকাশের সঙ্গে মানুষের নিরাপদ জীবনযাপন এবং ভবিষ্যৎ উন্নয়ন সরাসরি জড়িত।

তিনি বলেন, পরিবেশ রক্ষা কেবল একটি দায়িত্ব নয়, বরং এটি মানুষের অস্তিত্বের অংশ। তাই প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।

এএন

Link copied!