ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

রাজধানীতে ‘কুত্তা ফারুক’সহ ৭ ছিনতাইকারী গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ১২:৪৪ পিএম

রাজধানীতে ‘কুত্তা ফারুক’সহ ৭ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় ডাকাতি ও হামলার পরিকল্পনার অভিযোগে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।

বুধবার (৮ জুলাই) মধ্যরাতে শেখেরটেক ৭ নম্বর রোড ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা কিশোর গ্যাংয়ের ‘ভাইস্তা বিল্লাল’ গ্রুপের সক্রিয় সদস্য। অভিযানে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ‘কুত্তা ফারুক’ নামে পরিচিত একজনও রয়েছে।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদাবর থানা হেফাজতে নেওয়া হয়েছে।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও কয়েকজন ভুক্তভোগী জড়ো হন। তারা এলাকায় সংঘটিত বিভিন্ন ছিনতাই ও অপরাধের অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে অভিযোগ করেন, গ্রেপ্তারের পর অনেক সময় অভিযুক্তরা জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান বলেন, অপরাধ সংঘটনের আগেই অভিযান চালিয়ে পুরো চক্রটিকে আটক করা সম্ভব হয়েছে। তার ভাষ্য, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিল।

ওসি আরও জানান, একটি মুরগির খামারে ডাকাতির পরিকল্পনা করেছিল চক্রটি। এছাড়া গত ৩ মে কিশোর গ্যাং নেতা ভাইস্তা বিল্লাল ও মউরা সোহেল গ্রেপ্তারের প্রতিশোধ নিতে পুলিশের এক সোর্সের ওপর হামলার পরিকল্পনাও ছিল তাদের। এ উদ্দেশ্যে স্থানীয় সহযোগীদের পাশাপাশি শরীয়তপুর ও মাদারীপুর থেকে ভাড়াটে সন্ত্রাসী আনা হয়েছিল বলেও জানান তিনি।

এম জি

Link copied!