ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

পূর্বধলা হাসপাতালে তিন দালালকে জরিমানা, ৫ নারী মুচলেকায় মুক্ত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

জুলাই ৯, ২০২৬, ০২:৫১ পিএম

পূর্বধলা হাসপাতালে তিন দালালকে জরিমানা, ৫ নারী মুচলেকায় মুক্ত

নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে তিন দালালকে অর্থদণ্ড, অনাদায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া একই অভিযানে আটক পাঁচ নারীকে ভবিষ্যতে দালালি না করার শর্তে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান মামুন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিশ্বপ্রিয় মজুমদার এবং পুলিশ সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে আটক নাছির উদ্দীন (২৫), জুবায়ের (৩০) ও মিদুল (২৫) নিজেদের দোষ স্বীকার করায় প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

এ ছাড়া অভিযানে আটক ছাবিনা (৩৫), মোমেনা (৪০), ফাতেমা খাতুন (৬০), রেনু (৪০) ও রেজিয়া (৪৫) ভবিষ্যতে হাসপাতাল এলাকায় কোনো ধরনের দালালি কার্যক্রমে জড়িত হবেন না এই মর্মে লিখিত মুচলেকা দেওয়ায় তাঁদের সতর্ক করে মুক্তি দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সাধারণ রোগীদের হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ করে হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম স্বচ্ছ রাখতেই এই অভিযান চালানো হয়েছে। সরকারি হাসপাতালকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে প্রশাসনের এমন অভিযান সামনেও নিয়মিত অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!