ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৩৫২টি মাল্টা গাছ কাটল দুর্বৃত্তরা, থানায় অভিযোগ 

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

জুলাই ৫, ২০২২, ০৪:৫৪ পিএম

৩৫২টি মাল্টা গাছ কাটল দুর্বৃত্তরা, থানায় অভিযোগ 

লালমনিরহাটের কালীগঞ্জে মাল্টা বাগানের ৬০০ গাছেরর মধ্যে ৩৫২টি গাছ কেটে সাবাড় করে ফেলেছে দুর্বৃত্তরা।

সোমবার (৪ জুলাই) রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় গ্রামে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে মমিনুর ইসলাম বাদী হয়ে একই এলাকার সাইফুল ইসলাম ও তার স্ত্রী সন্তানসহ তিনজনকে অভিযুক্ত করে কালীগঞ্জ থানায় একটি লেখিত অভিযোগ করেছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, হক নার্সারির সত্বাধিকারী নুরুল হকের ছেলে মমিনুর ইসলাম ২০ বছরের জন্য একই এলাকার রেজাউল করিমের ১ একর ৬২ শতক জমি ১৮ লক্ষ টাকায় লিজ নিয়ে মাল্টা চাষ শুরু করেন। ইতিমধ্যে প্রতিটি গাছে মুকুল আসা শুরু করে ছিলো। বাগান মালিকের হিসাব অনুযায়ী গাছগুলো কেটে ফেলায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

অভিযুক্ত সাইফুল ইসলাম দৈনিক আমার সংবাদকে বলেন, আমাকে আর আমার পরিবারকে হয়রানি করতেই থানায় মিথ্যে বানোয়াট অভিযোগ করেছেন। আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক।

এ বিষয়ে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)গুলফামুল ইসলাম মন্ডল অভিযোগের সত্যতা নিশ্চিত করে দৈনিক আমার সংবাদকে বলেন, সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধিকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। 

কেএস 

Link copied!