ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

তোরেসের গোলে এগিয়ে স্পেন

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ০৩:৪৮ এএম

তোরেসের গোলে এগিয়ে স্পেন

বিশ্বকাপ ফাইনালের নাটকীয় লড়াইয়ে এগিয়ে গেছে স্পেন। অতিরিক্ত সময়ের গুরুত্বপূর্ণ মুহূর্তে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

গোলশূন্য ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। একের পর এক আক্রমণে আর্জেন্টিনার রক্ষণে চাপ তৈরি করে স্পেন। সেই ধারাবাহিকতায় তোরেসের দুর্দান্ত ফিনিশিংয়ে কাঙ্ক্ষিত গোল পায় স্প্যানিশরা।

এর আগে ম্যাচে বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। এনসো ফের্নান্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয় বিশ্বচ্যাম্পিয়নরা। একজন কম নিয়ে এখন সমতায় ফেরার লড়াই চালিয়ে যাচ্ছে লিওনেল মেসির দল।

স্পেনের গোলের পর ফাইনালের উত্তেজনা আরও বেড়ে গেছে। শিরোপা নিশ্চিত করতে শেষ বাঁশি পর্যন্ত লড়াই চালিয়ে যাবে দুই দলই।

এএন

Link copied!