ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

৩০ মন ওজনের বাহাদুরের দাম ২০ লাখ টাকা!

ঠাকুরগাঁও (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁও (ঠাকুরগাঁও) প্রতিনিধি

জুলাই ৬, ২০২২, ০২:৩২ পিএম

৩০ মন ওজনের বাহাদুরের দাম ২০ লাখ টাকা!

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পৌর শহরের সরকার পাড়া মহল্লায় সাড়ে ৩ বছরে ৩০ মণ ওজনের গরুটি শখের বসে লালন-পালন করেছেন লুৎফর রহমান। 

এবারের কোরবানির ঈদে বাহাদুরকে বিক্রি করতে ইচ্ছুক গরুর মালিক লুৎফর। বাহাদুরের দাম হাঁকা হচ্ছে বিশ লাখ। ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টিকে নিয়মিত পরিচর্যা করে গড়ে তুলেছেন, যার ওজন বর্তমানে প্রায় ৩০ মণ।

এই ষাঁড়টি বিশাল হওয়াতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন দেখার জন্য ভিড় জমাচ্ছেন। গরুর মালিক লুৎফর রহমান পীরগঞ্জ উপজেলার ঈদগাহ মাঠ সরকার পাড়ার সোলেমান আলী মন্টুর বড় ছেলে। 

এ ব্যাপারে  লুৎফর রহমান বলেন, পরম মমতায় সাড়ে ৩ বছর ধরে ষাঁড়টি যত্ন সহকারে লালন-পালন করে আসছি। আমি ষাঁড়টিকে পীরগঞ্জের বাহাদুর বলে যা ইঙ্গিত করি তাতে সাড়া দেয়। গরুটি ভালো দাম পেলে ছেড়ে দিব।

প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ কেজি কাঁচা ঘাস, ছোলা ভুট্টা,ডাবরি, সুজি, ভুষি, খড় ও সবরি কলার  খেতে দেয়া হয়। দিনে ২হতে ৩ বার গোসল করানো হয়। নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শেই চলে বাহাদুরের দেখাশোনা। আশানুরূপ ষাঁড়টির মূল্য পেলে আমার পরিশ্রম স্বার্থক হবে।

Link copied!