ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পলাশবাড়ী পৌর নির্বাচনে আবুল কালাম আজাদের পক্ষে উঠান বৈঠক

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

জুলাই ১৮, ২০২৬, ০৬:৫৫ পিএম

পলাশবাড়ী পৌর নির্বাচনে আবুল কালাম আজাদের পক্ষে উঠান বৈঠক

গাইবান্ধার পলাশবাড়ীতে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে পলাশবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করে পৌর বিএনপি।

৬ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও মেয়রপ্রার্থী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার লিটন, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান এবং ৬ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক বেলাল মিয়া।

এ সময় পৌর ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা সভায় বিএনপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা তুলে ধরে আসন্ন পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এম জি

Link copied!