ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বোয়ালমারীতে গৃহবধূর লাশ উদ্ধার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

জুলাই ১৪, ২০২২, ০২:৩৩ পিএম

বোয়ালমারীতে গৃহবধূর লাশ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বান্দুগ্রামে চায়না বেগম (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। চায়না বেগমের দুই সন্তান। সে বান্দুগ্রামের মারুফ মোল্যার স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করেছেন। মারুফ মোল্যা পেশায় শ্রমিক।

এলাকা ও থানা সূত্রে জানা যায়, বাচ্চাদের মোবাইল ব্যবহারকে কেন্দ্র করে স্বামীর সাথে ঝগড়া হয় তার।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে বান্বদুগ্রামের মারুফ মোল্যা স্ত্রী চায়না বেগমকে তার বাড়ীর দক্ষিণ পাশে আমগাছের ডালের সাথে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় প্রতিবেশিরা। আম গাছের উচ্চতা চার ফিট। সকালে তাকে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেন।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

কেএস 

Link copied!