ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিমানের বর্জ্যে পাওয়া গেল কোটি টাকার স্বর্ণ

সিলেট প্রতিনিধি 

সিলেট প্রতিনিধি 

জুলাই ২৬, ২০২২, ১০:২৩ এএম

বিমানের বর্জ্যে পাওয়া গেল কোটি টাকার স্বর্ণ

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বর্জ্যে ১ কেজি ১৬ গ্রাম ওজনের প্রায় কোটি টাকা মূল্যে স্বর্ণ পাওয়া গেছে। 

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৮টায় কাতারের দোহা থেকে আসা বিমানের ফ্লাইটটির আবর্জনার ট্রলি স্ক্যান করে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ পাওয়া যায়।

এয়ারপোর্ট কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ১ কেজি ১৬ গ্রাম ওজনের স্বর্ণের মোট ১০টি বার পাওয়া গেছে। যার মূল্য আনুমানিক ১ কোটি টাকা।

বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হবে।

তিনি জানান, বিমানের ফ্লাইটটিতে স্বর্ণের চালান আসছে বলে আমাদের কাছে তথ্য ছিল। এতে সতর্ক অবস্থান নেয় কাস্টমস। কিন্তু ফ্লাইট আসার পর স্বর্ণ মিলছিল না। যাত্রীরা বের হয়ে গেলেও সোনা না মেলায় সন্দেহ জাগে কর্মকর্তাদের মনে।

পরে আবর্জনার ট্রলি স্ক্যান করে স্বর্ণের ১০টি বার পাওয়া যায় বলেও তিনি জানান।

কেএস 

Link copied!