ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬
ট্রেন মাইক্রোবাস দুর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

জুলাই ২৯, ২০২২, ০৭:২২ পিএম

ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক

ট্রেন মাইক্রোবাস দুর্ঘটনার প্রায় তিন ঘণ্টা পর চট্টগ্রামের মিরসরাইয়ে দুই লাইনে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) বিকেল ৪টা ৪০ মিনিটে দুর্ঘটনাকবলিত ট্রেনটি লাইন থেকে সরিয়ে নেওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনছার আলী বলেন, মাইক্রোবাসটি রেললাইন থেকে সরানোর পর বিকেল ৪টা ৪০ মিনিটে মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল ছেড়ে চট্টগ্রামের দিকে এসেছে। এছাড়া একটি লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।  

রেলওয়ের কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি টিম এসে মাইক্রোবাসটি উদ্ধার করে।

এর আগে দুপুর দেড়টার দিকে মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকার রেলক্রসিংয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এতে ১১ জন নিহত হয়েছেন। আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেএস 

Link copied!