ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬
পেজেশকিয়ান

ইরানের আত্মসমর্পণের প্রশ্নই আসে না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১২, ২০২৬, ০২:৩৫ এএম

ইরানের আত্মসমর্পণের প্রশ্নই আসে না

যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটলেও ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মিডল ইস্ট আইকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যুদ্ধ কোনো দেশের জন্যই কাম্য নয় এবং এটি জাতীয় স্বার্থেরও অনুকূলে নয়। তবে কেউ যদি মনে করে ইরানের মর্যাদা, ভূখণ্ড ও মাতৃভূমির ওপর আঘাত হেনে দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে, তাহলে সেটি হবে বড় ধরনের ভুল ধারণা।

গাজার পরিস্থিতির উদাহরণ তুলে ধরে ইরানি প্রেসিডেন্ট বলেন, দীর্ঘ তিন বছর ধরে একটি ছোট উপত্যকাকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব হয়নি। সেই বাস্তবতায় তেহরানের মতো একটি দেশকে পরাজিত করার চিন্তাও বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন তিনি।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এর প্রতিক্রিয়ায় তেহরান দাবি করেছে, বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটির পাশাপাশি হরমুজ প্রণালিতে দুটি জাহাজেও হামলা চালানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, বুধবার (১০ জুন) গভীর রাতে ট্রাম্পের নির্দেশে এসব হামলা পরিচালিত হয়। তাদের দাবি, ইরানের অব্যাহত ও অযৌক্তিক আগ্রাসনের জবাব হিসেবেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

এম জি

Link copied!