ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মহেশখালী নৌ-রুটে ভাড়া নিয়ে নৈরাজ্য

সফিউল আলম,  কক্সবাজার

সফিউল আলম, কক্সবাজার

আগস্ট ৬, ২০২২, ০৪:২৫ পিএম

মহেশখালী নৌ-রুটে ভাড়া নিয়ে নৈরাজ্য

জ্বালানী তেলের দাম বৃদ্ধির সাথে সাথে যাত্রীদের ভাড়া আদায়ের ক্ষেত্রে নৈরাজ্য শুরু হয়েছে।

শনিবার (৬ আগস্ট) সকাল থেকে কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে স্পিড বোট ভাড়া যাত্রী প্রতি ৫৫ টাকা করে অতিরিক্ত আদায় শুরু করেছে। এ নিয়ে যাত্রীদের সাথে কয়েকটি অঘটন ঘটনা ঘটেছে। অথচ ডিজেল দাম লিটার প্রতি বেড়েছে ৩৪ টাকা।

কিসলু টুটুল নামের এক যাত্রী জানান, শনিবার সকালে কক্সবাজার থেকে মহেশখালী যেতে গিয়ে ভাড়া দাবি করা হয় ১৪০ টাকা। অথচ আগে ভাড়া ছিল ৮৫ টা। ৫৫ টাকা অতিরিক্ত আদায়ের ব্যাপারে কোন কথায় বলতে রাজী নন বোট চালকরা। বোটের চালককে বলা হয়, কেন এতো টাকা বেশী নিচ্ছেন? কে এই সিদ্ধান্ত দিয়েছে? ডিজেলের দাম তো বেড়েছে মাত্র ৩৪ টাকা লিটার। বলে, গেলে যাবেন না গেলে যাবেন না। কৈফিয়ত দিতে পারবে না। বলার কিছু ছিল না।

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের চেয়ারম্যান শেখ কামাল জানান, ৫৫ টাকা অতিরিক্ত ভাড়া আদায় অত্যন্ত অমানবিক। কক্সবাজার থেকে মহেশখালী স্পিড বোটের যাতায়তের ক্ষেত্রে ডিজেল খচর হয় সর্বোচ্চ ৫ লিটার। যে হিসেবে ৩৪ টাকা বাড়লে অতিরিক্ত খরচ বাড়ে ১৭০ টাকা। একটি বোটে যাত্রী নেয়া হয় ১১ জন। ৫৫ টাকা অতিরিক্ত নিলে অতিরিক্ত আদায় হবে ৬০৫ টাকা। ডিজেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া ২০ টা বাড়িয়ে সর্বোচ্চ ১০৫ টাকা করা যেতে পারে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন জানান, বিশ্ব বাজারের সাথে সঙ্গতি রেখে সরকার তেলের মূল্যের নতুন প্রজ্ঞাপন প্রকাশ করায় মহেশখালী রুটে চলাচলরত স্পিড বোটের ভাড়া আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনপ্রতি ১১৫ টাকা এবং ডেনিস/ কাঠের বোটের ভাড়া জনপ্রতি ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি নিলে ব্যবস্থা নেয়া হবে।

কেএস 

Link copied!