ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বঙ্গোপসাগরে ৪৪ জেলে জীবিত উদ্ধার

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২১, ২০২২, ০৬:৫৭ পিএম

বঙ্গোপসাগরে ৪৪ জেলে জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরে কোস্টগার্ডের পৃথক অভিযানে ৪৪ জেলে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ আগষ্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ১৬ আগস্ট লক্ষীপুর জেলাধীন রামগতি হতে ২১ জন জেলেসহ ‍‍`রিভার মেট‍‍` ফিসিং ট্রলার মাছ ধরার জন্য সমুদ্রে গমন করে।

১৭ আগস্ট বৈরী আবহাওয়ার কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে ৫ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে ২১ আগস্ট কোস্ট গার্ড জাহাজ পটুয়াখালী টহলরত অবস্থায় সুন্দরবনের আকরাম পয়েন্টের অদূরে ত্রিকোণা দ্বীপের নিকট হতে ২১ জন জেলেসহ “রিভার মেট” নামক একটি ফিশিং ট্রলারটিকে উদ্ধার করে।

পরবর্তীতে ফিশিং বোটটিকে উদ্ধারের পর জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হয়। উদ্ধারকৃত জেলেরা সকলেই (২১জন) লক্ষীপুর জেলাধীন রামগতি থানার বাঁশখালী উপজেলার বাসিন্দা।

২১ আগস্ট অভিযানে আনুমানিক সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন মহিপুর সাগরের মোহনার আনুমানিক ৬ নটিক্যাল মাইল দূর হতে ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে, পরবর্তীতে ফিসিং ট্রলার ‍‍`এফ ভি মায়ের দোয়া‍‍` থেকে ২৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেরা সকলেই (২৩ জন)চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাসিন্দা।

এবি

Link copied!