ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

পঞ্চগড়ে নৌকাডুবে ২৪ জনের মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৪:২৮ পিএম

পঞ্চগড়ে নৌকাডুবে ২৪ জনের মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নারী-শিশুসহ ২৪ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার রায় ২৪ জনের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, শতাধিক যাত্রী নিয়ে পারাপারের সময় নৌকাটি মাঝখানে ডুবে যায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করে। 

পরে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন মারা যায়। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানিয়েছেন।

এ ঘটনায় আরও অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

টিএইচ

Link copied!