ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

স্ত্রীর উপর অভিমান করে কিশোরের আত্মহত্যা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

অক্টোবর ২৫, ২০২২, ১২:৩৫ পিএম

স্ত্রীর উপর অভিমান করে কিশোরের আত্মহত্যা

নাটোরের গুরুদাসপুরে আব্দুর রব নিরব (১৬) নামের এক কিশোর আত্নহত্যা করেছেন। তিনি উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর মধ্যমপাড়া গ্রামের মিন্টু আলীর ছেলে। স্ত্রীর ওপর অভিমান করে নিজ ঘরের ডাবের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই মাস আগে পারিবারিকভাবে বিয়ে করেন নিরব। বিয়ের পর থেকেই স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। গত শুক্রবার তার স্ত্রী বাবার বাড়িতে যায়। স্ত্রী বাবার বাড়িতে থাকায় রাতে নিরব তার ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কেএস 

Link copied!