ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

এমপি গাজী নজরুলের ভিডিও ফাঁসের পর আলোচনায় আমির হামজার পুরনো বক্তব্য

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ০৯:০৭ পিএম

এমপি গাজী নজরুলের ভিডিও ফাঁসের পর আলোচনায় আমির হামজার পুরনো বক্তব্য

সাতক্ষীরা জেলা নিয়ে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার একটি পুরনো বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনাটি যখন দেশজুড়ে ব্যাপক চর্চিত হচ্ছে, ঠিক তখনই আমির হামজার এই পুরনো মন্তব্যটি সামনে এলো।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, আল্লাহ যদি কেয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে।

ভিডিওতে আমির হামজা আরও বলেন, গরিব মানুষকে আল্লাহ ও তাঁর রাসুল (সা.) বেশি ভালোবাসতেন। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা আবেগের জায়গা। সারা বাংলাদেশে আমার যতটুকু বাস্তবতা ও ধারণা, আল্লাহ যদি কেয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে শুরু করবে। এরপরে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী। আর আমার কুষ্টিয়া থাকবে ৬৪ নম্বরে, কারণ সব গাঁজার আড্ডা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেজ থেকে ছড়ানো আমির হামজার এই ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

বিশেষ করে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এই ভিডিওটি শেয়ার করে তাঁকে উদ্দেশ্য করে নানা মন্তব্য করছেন। তাঁদের দাবি, জামায়াত নেতা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওর ঘটনাটি সম্পূর্ণ বিকৃত ও রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তাঁর স্পষ্ট বক্তব্য, ভিডিওতে প্রদর্শিত ওই নারী তাঁর নিজের দ্বিতীয় স্ত্রী।

এক ফেসবুক পোস্টে গাজী নজরুল ইসলাম জানান, গত ১৩ জুলাই তিনি তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রাজধানীর মগবাজারে তাঁর শ্বশুরের ব্যবসায়িক অফিসে যান। সেখানে অবস্থানকালে তাঁর গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ ৫–৭ জন অপরিচিত ব্যক্তি নিয়ে কক্ষে ঢুকে তাঁদের জিম্মি করেন এবং গোপনে তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

জেএইচআর

Link copied!