ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

টাঙ্গাইলে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

অক্টোবর ২৫, ২০২২, ০৫:৫১ পিএম

টাঙ্গাইলে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া কলেজপাড়া থেকে এক অজ্ঞাতনামা এক নারীর (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে করটিয়া হাটের পুর্ব পাশে রাস্তার ড্রেন থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, টানা বৃষ্টিতে উপজেলার করটিয়া ইউনিয়নের কলেজপাড়ায় ড্রেনে পানি জমে থাকলে এক দোকানদার ড্রেন পরিস্কার করছিলো। এ সময় জনৈক দোকানদার ড্রেনে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু ছালাম মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত নামা এক নারীর লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া অজ্ঞাত ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

কেএস 

Link copied!