ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ঝালকাঠিতে রোকেয়া দিবসে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২২, ০৩:৩৫ পিএম

ঝালকাঠিতে রোকেয়া দিবসে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা

ঝালকাঠিতে রোকেয়া দিবসে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের জন্য পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক উম্মে আয়শা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, জেলা তথ্য কর্মকর্তা আহসান কবির, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ফরাহ্ গুল নিঝুম জয়িতাদের হাতে ক্রেস্ট, ফুল ও সনদপত্র তুলে দেন। সম্মাননাপ্রাপ্ত জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ইসরাত জাহান রুমা, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ইসরাত জাহান ফেরদৌস, সফল জননী নারী নুরুন্নাহার বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী সনিয়া আক্তার আরজু ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সালমা বেগম।

কেএস 

Link copied!