ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বঙ্গমাতা না থাকলে আমরা বঙ্গবন্ধুকে পেতাম না: ডেপুটি স্পিকার

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১২, ২০২২, ০৮:৫৬ পিএম

বঙ্গমাতা না থাকলে আমরা বঙ্গবন্ধুকে পেতাম না: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সবসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুপ্রেরণা দিতেন। সব খারাপ ও দুঃসময়ে পাশে থেকে সাহস দিতেন। তার অনুপ্রেরণা ও সহযোগিতা না থাকলে বঙ্গবন্ধু তার সব কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যেতে পারতেন না। তাই বঙ্গমাতা যদি না থাকতেন, তাহলে আমরা বঙ্গবন্ধুকে পেতাম না।

সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, বঙ্গবন্ধু যেহেতু জীবনের বেশির ভাগ সময়ই জেল ও দেশের মানুষের জন্য কাটিয়েছেন, তাই এই সময়ে তার কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাসহ সব সন্তানকে বঙ্গমাতা আগলে রেখেছেন, মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করেছেন। তাই বঙ্গমাতা না থাকলে আমরা যেমন বঙ্গবন্ধুকে পেতাম না, তেমনই তিনি না থাকলে আমরা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও পেতাম না।

নারী মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, নারী মুক্তিযোদ্ধারা দেশের জন্য অপরিসীম দেশপ্রেম দেখিয়েছেন। নিজের জীবন বাজি রেখেছেন, দেশের জন্য নিজের সম্মান পর্যন্ত বিসর্জন দিয়েছেন। তাই তাদের এই ঋণ যেমন শোধ করা সম্ভব না, তেমনি তাদের দেশপ্রেমও অসীম।

পরিবার থেকেই বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসার শিক্ষা লাভ করেছিলেন উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, কীভাবে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসেন, তার শিক্ষাও কিন্তু তিনি পরিবার থেকেই লাভ করেছিলেন।

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বঙ্গমাতার জীবনের ওপরে আলোচনা করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না ও সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু ইউসুফ সূর্য, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু ও তার পরিবার, জাতীয় চার নেতা এবং করোনায় মৃত্যুবরণ করা শহীদ এম মুনসুর আলীর পুত্র সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অনুপ কুমার বড়ুয়া এবং উদ্ভোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম।

অনুষ্ঠানে ১৫ জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় সংগঠনটির জেলা শাখা ও সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবি

Link copied!