ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ডিসেম্বর ২০, ২০২২, ০৮:২২ পিএম

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

ময়মনসিংহের গফরগাঁও-কিশোরগঞ্জ সড়কের ধামাইল এলাকায় নানার বাড়ি যাওয়ার পথে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মঙ্গলবার সন্ধ্যায় নিশিথা আক্তার (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিশিথা পার্শ্ববর্তী ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের নয়ন মিয়া মেয়ে ও গফরগাঁও উপজেলার কান্দি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, নিহত শিক্ষার্থী নিশিথা আক্তার উপজেলার মহিরখারুয়া গ্রাম থেকে রিকশায় করে মামীর সঙ্গে নানা বাড়ি যাচ্ছিলেন। পথে হঠাৎ তার ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে যায়। ওই সময় রিকশা থেকে সড়কে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসরিন সুলতানা মুন তাকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএম

Link copied!