ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাগুরায় এ বছরের সেরা করদাতা হলেন যারা

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

ডিসেম্বর ২৯, ২০২২, ০৫:১৩ পিএম

মাগুরায় এ বছরের সেরা করদাতা হলেন যারা

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় কর অঞ্চল-খুলনার তত্বাবধানে মাগুরা আয়কর অফিসের বিভিন্ন কর্মসূচির কারণে উদ্বুদ্ধ হচ্ছেন মাগুরার করদাতারা। কর নেট সম্প্রসারণের পাশাপাশি বাড়ছে রাজস্ব আদায়, মাগুরা জেলায় নিবন্ধিত করদাতার সংখ্যা ২৫৬৭২ গত ২০১৯-২০২০ অর্থ বছরের ৩৬ কোটি টাকা লক্ষমাত্রার বিপরীতে আদায় ছিল ২৮ কোটি টাকা, তবে এ বছরের রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে।

মাগুরা জেলায় সেরা দীর্ঘ মেয়াদী করদাতা হলেন, মোঃ রানা আমীর ওসমান রানা, তিনি মাগুরা শহরের ভায়না এলাকার বাসিন্দা। এ ছাড়া ও রয়েছেন মোঃ রফিকুল আলম ও উদয় শংকর সাহা, নারী করদাতা সুপ্তি হক, সর্বোচ্চ করদাতা মোঃ আজিজুল হক, মোঃ মেহেদী হাসান রাসেল, তরুণ করদাতা মোঃ ফয়সাল আহমেদ ও এবারের সেরা করদাতা তালিকায় রয়েছেন।

প্রতি বছরের ন্যায় এ বছরও খুলনা সিটি কর্পোরশেন ও বিভাগের প্রতিটি জেলায় চারটি ক্যাটাগরিতে দীর্ঘ মেয়াদী করদাতা দুই জন, নারী করদাতা ১ জন, সর্বোচ্চ করদাতা ৩ জন ও তরুণ করদাতা ১ জন মোট ৭ জন এই সম্মাননা লাভ করেছেন। গতকাল দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজের অডিটরিয়ামে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার প্রধান অতিথি থেকে করদাতাদের সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা কর অঞ্চলের কমিশনার মোঃ সিরাজুল করিম।

খুলনা কর অঞ্চলের আওতাধিন দশ জেলার ৭৭ জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন ও দশ জেলায় ৭ জন করে ৪টি ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়েছে।

কেএস 

Link copied!