ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

টাঙ্গাইলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২৩, ০২:৫৭ পিএম

টাঙ্গাইলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরের চাঞ্চল্যকর আউয়াল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জহিরুল ইসলাম ঝড়ুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২৩ জানুয়ারি) পূর্বরাতে ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৪ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃত মো. জহিরুল ইসলাম ঝড়ু (৬৫) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মীরকুটিয়া গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ জানায়, মির্জাপুর উপজেলার চাঞ্চল্যকর আউয়াল হত্যার ঘটনায় এসআই শ্যামল কুমার দত্ত বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় মো. জহিরুল ইসলাম সহ চার জনকে অভিযুক্ত করা হয়। ওই মামলায় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) আদালত ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি জহিরুল ইসলাম ঝড়ুকে মৃত্যুদণ্ড প্রদান করেন। বিচার চলাকালে তিনি পলাতক ছিলেন।

র‌্যাব-১৪ আরও জানায়, গোপনে সংবাদ পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকষ দল ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে মির্জাপুর থানায় সোপর্দ করা হয়েছে।

কেএস 

Link copied!