ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজবাড়ীতে ট্রাক চাপায় ২ চাচাতো ভাইয়ের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৫:০০ পিএম

রাজবাড়ীতে ট্রাক চাপায় ২ চাচাতো ভাইয়ের মৃত্যু

রাজবাড়ীতে ট্রাক চাপায় দুই ছাত্র নিহত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নতুন জৌকুড়া ঘাট সড়কের রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রব শেখের ছেলে শাকিব শেখ (১১) ও চেয়ারম্যানের চাচাতো ভাই লোকমান শেখের ছেলে সিফাত শেখ (১৭)। শাকিব ৫ম শ্রেণির ছাত্র আর সিফাত রাজবাড়ী সরকারি কলেজে এইচএসসি ১ম বর্ষের ছাত্র।

নিহত দুই ভাতিজার চাচা রাজু আহম্মেদ জানান, দুপুরে সিফাত ও শাকিব মোটরসাইকেলে রাজবাড়ী শহরে প্রাইভেট পড়তে আসছিল। সিফাত মোটর সাইকেল চালাচ্ছিল আর শাকিব পেছনে বসে ছিল। জৌকুড়ার দয়ালনগর নতুন রাস্তা এলাকায় আসলে পেছন থেকে একটি ট্রাক মোটর সাইকেলসহ দুজনকে চাপা দেয়। ঘটনা স্থলেই দুজনের মৃত্যু হয়।

রাজবাড়ী সদর থানার ওসি মো. শাহাদাৎ হোসেন বলেন, দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনা স্থলে এসে আমরা ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করি। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এখন ট্রাক ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।

আরএস

Link copied!