গাইবান্ধা প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০২:৫১ পিএম
গাইবান্ধায় রেল লাইনের পাশ থেকে রাজু মিয়া (২৮) নামে এক ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার লক্ষিপুর ইউনিয়নের উজির ধরনিবাড়ি এলাকার রেল লাইনের পাশ থেকে এই মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ। রাতের আধারে ইজিবাইক ছিনতাই করতে গলা কেটে হত্যা করা করা হয়েছে বলে ধারণা পুলিশের। নিহত রাজু সাদুল্লাপুর উপজেলার দামোদর পুর ইউনিয়নের উত্তর ভাংগামোর (চান্দের বাজার) এলাকার ভোন্দু শেখের ছেলে।
মরদেহ উদ্ধারের বিষয়টি আমার সংবাদকে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান।
তিনি জানান, বেলা ১১ টার দিকে রেললাইনের পাশে এক যুবকের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তাদের খবরে সদরের লক্ষিপুর ইউনিয়নের উজির ধরনিবাড়ি এলাকা রেল লাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
আরএস