ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

এক শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ শিক্ষার্থীর বৃত্তি লাভ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ২, ২০২৩, ০৪:০৩ পিএম

এক শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ শিক্ষার্থীর বৃত্তি লাভ

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরের পোষ্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃহস্পতিবার (২মার্চ) বিদ্যালয়টির সহকারি শিক্ষক তানিয়া আক্তার বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, এ বিদ্যালয় থেকে মোট ৩৬ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৮ জন ট্যালেন্টপুল ও ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন।

ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা হলেন, রাহাদ, রওনক, মাশরাফি, সিহাব, মুহিন, ফাইয়্যান, ওহী, শ্যাম, আনাস, মাহফুজুর, অর্ক, শরন তাজ, মীম, জারিন, ছোঁয়া, সায়ন্তী, নদী, আয়িশা। সাধারণ গ্রেডে পেয়েছেন, ওয়ালিদ, জান্নাতুল, আনিসা, লামিয়া, রাইসা।

এ ব্যাপারে পোষ্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরফুন নিসা খানম জানান, শিক্ষার্থীরা ভালো ফলাফল করে সুনাম অর্জন করেছে। সকল শিক্ষকদের চেষ্টা ও অভিভাবকদের আন্তরিকতায় এই ফলাফল।

উল্লেখ্য, মির্জাপুর উপজেলায় এ বছর প্রাথমিকে ১৪৭০ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এতে ২শত ৩৬জন শিক্ষার্থী বৃত্তি পায়। এরমধ্যে ৯৭ জন ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ১৩৯ জন বৃত্তি পেয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

আরএস
 

Link copied!