ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বড়লেখায় আটক মেছো বাঘ ইকোপার্কে অবমুক্ত

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

জুন ৩, ২০২৩, ০৬:৫৩ পিএম

বড়লেখায় আটক মেছো বাঘ ইকোপার্কে অবমুক্ত

মৌলভীবাজারের বড়লেখার চন্ডীনগর গ্রামে লোকালয়ে মেছো বাঘটি বেরিয়ে আসলে সামছুজ্জামান নামের বাড়ির দক্ষিণ পাশের লেচু বাগান এলাকা থেকে বাঘটি স্থানীয় জনতা আটক করেছে। বন বিভাগ মেছো বাঘটি নিয়ে মাধবকুণ্ড ইকোপার্কে অবমুক্ত করেছে। 

শনিবার (৩ জুন) সরেজমিনে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডীনগর গ্রামের সামছুজ্জামান এর বাড়ি গিয়ে জানা যায় দীর্ঘ দিন থেকে তিনি ও সামছুজ্জামানের আশপাশের লোকজনের হাস, মোরগ, ছাগল না পাওয়ায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

কে বা কারা হাস মোরগ, ছাগল নিয়ে যাচ্ছে এ নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দেয়। সামছুজ্জামান ও তার হাস মোরগ যাওয়ার কোন হদিস পাননি। 

পরে সামছুজ্জামান একটি খাঁচায় মোরগ দিয়ে তিনি বাড়ির পাশের লেচু বাগানে নিয়ে রাখেন দু এক দিন রাখার পর ৩ জুন সকাল ৮ মেছো বাঘটি খাঁচায় আটকা পড়ে। 

খবর পেয়ে জনপ্রতিনিধিসহ এলাকার লোকজন জড়ো হয়। স্থানীয় ইউপি সদস্য আনিস আহমদ জানান আমরা বনবিভাগে খবর দিয়েছি।

বড়লেখা রেন্জ কর্মকর্তা মুঠোফোনে জানান চন্ডীনগর গ্রামের সামছুজ্জামানের বাড়ি থেকে মেছো বাঘটি এনে মাধবকুণ্ড ইকোপার্কে ট্রুরিস্ট পুলিশ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিদের সম্মুখে অবমুক্ত করি।

এইচআর

 

Link copied!