ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নোয়াখালীতে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

জুলাই ৫, ২০২৩, ০৫:৩৭ পিএম

নোয়াখালীতে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে পানিতে ডুবে দুই ভাই ও দুই বোনসহ ছয় শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুলাই) দুপুরে কবিরহাট, হাতিয়া এবং সুবর্ণচর উপজেলায় পৃথক এসব ঘটনা ঘটে।

ছয় শিশু হলো- কবিরহাটের চাপরাশিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামেশ্বরপুর গ্রামের আবু নাছেরের ছেলে রিশাদ (৯) ও রিশান (৭), হাতিয়ার নলচিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রিয়াজের মেয়ে নিহা আক্তার (৫), কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের আক্তার হোসেনের ছেলে আবু বক্কর (৫) ও সুবর্ণচরের চরওয়াফদা ইউনিয়নের চরবৈশাখী গ্রামের সালাহ উদ্দিনের মেয়ে রীমা (১২) ও মো. হোসেনের মেয়ে আমেনা (১০)।

কবিরহাটের চাপরাশিরহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিউদ্দিন টিটু বলেন, দুপুর ১টার দিকে মানসিক প্রতিবন্ধী বড় ভাই রিশাদ পুকুরঘাটে পা পিছলে পানিতে পড়ে যায়। এ সময় ছোট ভাই রিশান তাকে তুলতে গিয়ে সেও পানিতে তলিয়ে যায়। এতে দুজনই ঘটনাস্থলে মারা যায়।

হাতিয়ার নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান মো. মনছুর উল্যাহ বলেন, বেলা ১১টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশু নিহা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক বলেন, বাড়ির সবার অগোচরে গাংচিল গ্রামের আক্তার হোসেনের ছেলে আবু বক্কর পানিতে পড়ে মারা যায়।

চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান বলেন, চট্টগ্রাম থেকে বেড়াতে এসে পানিতে পড়ে রীমা ও আমেনা নামে দুই চাচাতো বোন মারা গেছে।

কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে দুই ভাইয়ের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএস

 

Link copied!