ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকা ডুবি নিখোঁজ ৩

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

জুলাই ৯, ২০২৩, ১১:৫৭ এএম

হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকা ডুবি নিখোঁজ ৩

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকাডুবে ৩ জন নিখোঁজ হয়েছেন।

আজ রোববার সকাল ৮টার দিকে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী এলাকার হাজির  মোড়ের পশ্চিম পাশে তিস্তা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- ফজলুর রহমান, আহেদুল ইসলাম ও সফিকুল ইসলাম। তাদের বাড়ি ওই ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৮-২০ জন শ্রমিক একটি ডিঙ্গি নৌকায় কাজের উদ্দেশ্যে তিস্তা নদী পার হওয়ার চেষ্টা করে।

এ সময় মাঝ নদীতে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে অনেকেই সাঁতার কেটে নদী তিরে আসতে পারলেও ৩ জন নিখোঁজ হয়। হাতীবান্ধা ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বিষয়টি নিশ্চিত করেছেন।

এইচআর

Link copied!