ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নারায়নগঞ্জে জেনারেটর বিস্ফোরণে ২ পোশাক শ্রমিক দগ্ধ

সোনারগাঁও (নারায়নগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁও (নারায়নগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৮:২৮ পিএম

নারায়নগঞ্জে জেনারেটর বিস্ফোরণে ২ পোশাক শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানীমূখী পোশাক কারখানার জেনারেটর রুমে বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷ একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক৷

গত মঙ্গলবার রাতে কাশীপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর এলাকায় জার্জিস কম্পোজিট নিট ইন্ডাষ্ট্রিজ (প্রাইভেট) লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিক মোঃ হায়দার (২৭) নরসিংপুর এলাকার হারুনের ছেলে এবং মোঃ মিলন (২৩) একই ইউনিয়নের ভোলাইল গেদ্দার বাজার এলাকার শাহাবুদ্দিনের ছেলে৷ তারা দু’জনই রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

হাসপাতালটির আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, হায়দারের শরীরের ৯৭ শতাংশ পুড়ে গেছে৷ তার অবস্থা আশঙ্কাজনক৷ অপর শ্রমিক মিলনও ২০ শতাংশ দগ্ধ হয়েছেন৷ দু’জনকেই হাসপাতালে এইচডিইউ’তে স্থানান্তর করা হয়েছে৷

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, কারখানার জেনারেটর কক্ষের পাইপলাইন দিয়ে গরম গ্যাস নির্গমন হয়৷ ওই পাইপে গ্যাসের তীব্র চাপ ছিল৷ গ্যাসের চাপ থেকেই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক ধারণা করছি৷

বিস্ফোরণের ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনায় কোন মামলা হয়নি বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম৷

আরএস
 

Link copied!