ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দিনাজপুরে ফ্রি চিকিৎসা ক্যাম্প

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০৬:২০ পিএম

দিনাজপুরে ফ্রি চিকিৎসা ক্যাম্প

‘ভালোবাসা দিয়ে প্রতিটি হৃদয়ের যত্ন নিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস উদযাপন উপলক্ষ্যে জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এবং জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর ও দিনাজপুর নার্সিং কলেজের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। 

শুক্রবার সকালে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশেষ হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। হার্ট ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজিস্ট) ডাক্তার মো. মেসবাহ্উল ইসলাম।

র‌্যালি শেষে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অডিটোরিয়াম হলে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ শরীফ।

সেমিনারে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার সুধারঞ্জন রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজিস্ট) ডা. মেসবাহ্উল ইসলাম, কেয়ার স্পেশালাইজ জেনারেল হাসপাতাল দিনাজপুরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আশরাফুজ্জাম লিটন, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের কোর্স কো-অর্ডিনেশন এডভাইজার ড. মনোয়ারা সুলতানা, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের হাসপাতাল ম্যানেজার এ এস এম আক্তার শামীম।

এআরএস

Link copied!