ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুকুরের সঙ্গে ধাক্কা লেগে অটো উল্টে চালক নিহত

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৩, ০৩:১৪ পিএম

কুকুরের সঙ্গে ধাক্কা লেগে অটো উল্টে চালক নিহত

লালমনিরহাটের কালীগঞ্জে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে অটো উল্টে বলোরাম (৫৫) নামে এক  অটোচালক নিহত হয়েছে। এসময় এক যাত্রী আহত হয়েছে।

রোববার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের চাকলারহাট হলমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটো চালক বলোরাম পার্শ্ববর্তী আদিতমারী উপজেলার কমলাড়ী ইউনিয়নের চন্দনপাট হরিবালা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, অটোচালক বলোরাম বামনের বাসা থেকে শিয়াল খোওয়া বাজারে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। অটোটি চাকলার হাট হলমোড়ে পৌঁছালে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় এবং চালক অটোর নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে আশপাশে থাকা লোকজন দ্রুত উল্টে যাওয়া অটো সরিয়ে নেয়। তবে মাথায় আঘাতপ্রাপ্ত অটোচালক ঘটনাস্থলেই মারা যায়।

কালীগঞ্জ থানাধীন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এআরএস

Link copied!