ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহীতে চেম্বার শেষে বাড়ি ফেরার পথে চিকিৎসক খুন

সাহিদুল ইসলাম ভূঁইয়া

অক্টোবর ৩০, ২০২৩, ১২:১০ পিএম

রাজশাহীতে চেম্বার শেষে বাড়ি ফেরার পথে চিকিৎসক খুন

রাজশাহীতে দুর্বৃত্তদের হামলায় ডা. কাজেম আলী আহমেদ নামের একজন চিকিৎসক খুন হয়েছেন।

রোববার (২৯ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে চেম্বার শেষে বাড়ি ফেরার পথে নগরীর বর্ণালী মোড়ে একদল দুর্বৃত্ত তার বুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রামেক পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন আজ সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালে একটি সূত্রের দেওয়া তথ্য মতে, নিহত চিকিৎসক ডা. কাজেম আলী আহমেদ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ছিলেন।

তিনি রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন। তিনি প্রতিদিনের মতো রোববার লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে বর্ণালীর মোড়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে একদল দুর্বৃত্ত তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে রাস্তা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

এআরএস

Link copied!