ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ভোরের কুয়াশা জানান দিচ্ছে পাহাড়ে শীতের আগমন

থানচি (বান্দরবান) প্রতিনিধি

থানচি (বান্দরবান) প্রতিনিধি

নভেম্বর ১১, ২০২৩, ১১:২২ এএম

ভোরের কুয়াশা জানান দিচ্ছে পাহাড়ে শীতের আগমন

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পর্যটকদের প্রিয় পর্যটন এলাকা বান্দরবানের থানচি। ঋতু পালাবদলের সঙ্গে সঙ্গে এ এলাকায় প্রকৃতিও যেন সেজে উঠতে শুরু করেছে।

শুক্রবার (১০ নভেম্বর) মাঝরাত থেকে ঝিরঝির বৃষ্টির মতো ঝরছে শিশির বিন্দু। শীতের সকালে এলাকায় চারপাশ ঘন কুয়াশায় ঢেকে রেখেছে। একই সঙ্গে বিপাকে পড়তে হয়েছে খেটে খাওয়া স্বল্প আয়ের সাধারণ মানুষগুলো। তাদের সময় মতো কাজে যেতে বেগ পেতে হচ্ছে ঘন কুয়াশায়।

পাহাড়ের উপর কুয়াশা চাদরে ঢাকা জনজীবনে শীতের আমেজ বিরাজ করছে। ভোর সকালে এলাকায় পড়তে শুরু করেছে হালকা ও মাঝারি কুয়াশা। একই সঙ্গে অনুভূত হচ্ছে মৃদু থেকে মাঝারি ঠান্ডা।

আর একদিকে কুয়াশামাখা ভোরে ঠান্ডা আবহাওয়া আর দিন দুপুরে উষ্ণতার প্রভাবে বয়স্ক ও শিশুদের সাধারণ জ্বর, সর্দি কাশি রোগের ভুগতে শুরু করেছে।

এআরএস

Link copied!