ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধান বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

ডিসেম্বর ৩, ২০২৩, ১১:৪৭ এএম

ধান বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ

দিনাজপুরের কাহরোল উপজেলায় একটি ধান বোঝাই করা চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটি আংশিক পুড়ে গেলেও আগুনে দগ্ধ হয়েছে ট্রাকটির চালক।

শনিবার দিবাগত রাত ২টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের জেলার কাহরোল উপজেলার রামপুরা বাজারে এই ঘটনা ঘটে। কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের বোদা থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-২৬৫৮) দিনাজপুর শহরের দিকে আসার সময় রাত ২টায় পথিমধ্যে কাহারোল উপজেলার রামপুরা বাজারে পৌঁছালে একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি হেলমেট পড়ে এসে ট্রাকের সামনে ঢিল ছোড়ে। এ সময় ট্রাকটির গতি একটু কমলে তারা পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়।

ঢিলে ট্রাকের হেলপার মফিজুল ইসলাম আহত হয় ও পেট্রোল বোমার আগুনে চালক আনিস রহমানের ডান পা কিছুটা পুড়ে গেছে। এ ছাড়া পেট্রোল বোমার আগুনে ট্রাকটির সামনের অংশ ও ধান পুড়ে গেছে।

খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনেন। আহত চালক ও হেলপারকে কাহারোল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কাহারোল থানার ওসি ফারুকুল ইসলাম জানান, অজ্ঞাত দুর্বৃত্তদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এআরএস

Link copied!