ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিরাজদীখানে পেঁয়াজের ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ১১, ২০২৩, ০৫:০১ পিএম

সিরাজদীখানে পেঁয়াজের ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে মুন্সীগঞ্জের সিরাজদীখানে পেঁয়াজের বাজার মনিটরিং ও ২টি প্রতিষ্ঠানকে ২হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুর ১টা থেকে ২ টা পর্যন্ত সিরাজদীখান বাজারে এ অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আসিফ আল আজাদ।

এসময় তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে পেঁয়াজের বাজার মনিটরিং ও ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এতে মূল্য তালিকা প্রদর্শন না করায় সিরাজদীখান ফলের আড়ৎ ও মান্নান এন্ড ব্রাদার্স ফলের আড়ৎ কে ১ হাজার করে মোট ২হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক শাহালম মিয়া ও সিরাজদীখান থানার এসআই মো. সালাউদ্দিন প্রমুখ।

এইচআর
 

Link copied!