ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাতের কব্জি কেটে নিল দুর্বৃত্তরা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৪, ০৩:৩৪ পিএম

স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাতের কব্জি কেটে নিল দুর্বৃত্তরা
কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন। ফাইল ছবি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়নকে (৩৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা।

রফিকুল ইসলাম নয়ন কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে রফিকুল ইসলাম নয়ন উপজেলার গচিহাটা বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে কাচারিপাড়া মোড় সংলগ্ন মুচি বাড়ির পাশের সড়কে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এরপর কয়েকজন নয়ন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ও মাথায় কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।  

পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। তবে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ইএইচ

Link copied!