ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ঘোড়াঘাটে অটো-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০৮:৫৪ পিএম

ঘোড়াঘাটে অটো-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু

বিনয় চন্দ্র দাস (২২) এবং জিতু মিয়া (১৬) কাজের সুবাদে বন্ধু। দুজনেই কাজ করতেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি হাট বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজে। রবিবার সন্ধ্যায় সার্ভিসের জন্য তাদের গ্যারেজে থাকা একটি মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে মোটরসাইকেল চালিয়ে পার্শ্ববর্তী রাণীগঞ্জ বাজারে যাচ্ছিলেন দুজন। তবে সেই যন্ত্রাংশ কিনতে যাওয়া হলো না তাদের।

রবিবার রাতে উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগি হাট-রাণীগঞ্জ সড়কে চৌড়িয়া নামক স্থানে ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন এই দুই বন্ধু।

নিহত বিনয় চন্দ্র দাস (২২) উপজেলার পালশা ইউনিয়নের পুড়ইল গ্রামের ভিখারি দাসের ছেলে এবং জিতু মিয়া (১৬) একই একই ইউনিয়নের চৌড়িয়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব বলেন, সন্ধ্যার পরে গুরুতর আহত অবস্থায় জিতু নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!