ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে নিখোঁজ বিসিএস কর্মকর্তা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০১:৪৩ পিএম

সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে নিখোঁজ বিসিএস কর্মকর্তা
মাহমুদা আক্তার হ্যাপী

কক্সবাজারের সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে এক নারী বিসিএস কর্মকর্তা নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রবিবার থেকে তার খোঁজ মিলছে না।

নিখোঁজ নারী পর্যটক মাহমুদা আক্তার হ্যাপী (৩১) ৪১তম বিসিএস ক্যাডার। তাকে বনবিভাগে পদায়ন করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী।

বলেন জানান, গত ২ ফেব্রুয়ারি ঢাকা থেকে ৭১ জনের একটি টিম সেন্টমার্টিনে বেড়াতে যায়। সেখানে মাহমুদা আক্তার হ্যাপীও ছিলেন। তারা হোটেল সি ভিউসহ কয়েকটি রিসোর্টে ওঠেন। রবিবার সকালে তিনি বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে রিসোর্ট থেকে বের হন। বিকাল পর্যন্ত তিনি ফিরে না আসায় তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বন্ধুর সঙ্গে আছেন বলে জানান। কিন্তু এক ঘণ্টা পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

ইউএনও জানান, বিষয়টি জানার পর টেকনাফ থানায় একটি ডায়েরি করা হয়। যার সূত্র ধরে কাজ করছে পুলিশ। মোবাইল লোকেশনে একবার কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট ট্রেকিং পাওয়া যায়। পুলিশ ও বনবিভাগের লোকজন তার সন্ধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ইএইচ

Link copied!