ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লালমনিরহাটে ট্রাক চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১০:৫৪ এএম

লালমনিরহাটে ট্রাক চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

লালমনিরহাট শহর থেকে বাইসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ (১২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লালমনিরহাটের  পুলিশ লাইন্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ শহরের পশ্চিম হাঁড়িভাঙ্গার তালিমুল ইনসান কওমি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। সে ওই এলাকার রাজু মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা জানান, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে মালবাহী একটি ট্রাক মিশনমোড় হয়ে রংপুরের দিকে যাওয়ার সময় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বিনিময় ফিলিংস স্টেশনের সামনে বাইসাইকেল আরোহী মাদ্রাসা ছাত্রকে পিছন থেকে ধাক্কা দেয়।

পরে মাদ্রাসা ছাত্র সাইকেল ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় সাইকেলে থাকা অপর আরোহী আহত হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও চালক ও সহযোগী পালিয়ে যায়।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই ট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এইচআর

Link copied!