ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুষ্টিয়ায় সড়কে দু’ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া প্রতিনিধি:

ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ১২:১৭ পিএম

কুষ্টিয়ায় সড়কে দু’ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শান্ত ইসলাম (১৮) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোরের দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ইসলাম ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলার রাজাবাড়ী এলাকার মোস্তফা আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল শেখ জানান, বুধবার ভোরের দিকে বটতৈল এলাকার রুহুল ফিলিং স্টেশনের কাছে নেত্রকোনা থেকে মিষ্টিকুমড়ো বোঝাইকৃত ঝিনাইদহগামী ১টি ট্রাক রাস্তায় দাঁড়িয়ে থাকা পাথরবোঝায় আরেকটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকের হেলপার শান্ত ইসলাম পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বিআরইউ

Link copied!