ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাটিরাঙ্গায় ফ্রি চিকিৎসাসেবা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি

মার্চ ৮, ২০২৪, ১২:০২ পিএম

মাটিরাঙ্গায় ফ্রি চিকিৎসাসেবা
ছবি: আমার সংবাদ

খাগড়াছড়ি জেলার গুইমারা সেনা রিজিয়নের আওতায় মাটিরাঙ্গা সেনা জোনের  মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে দিনব্যাপী প্রায় ১২০০ জন পাহাড়ী-বাঙ্গালী নারী-পুরুষের মাঝে এ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছেন মাটিরাঙ্গা সেনা জোন।

বৃহস্পতিবার (৭ মার্চ) মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী এ চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক ও মেডিকেল অফিসার ক্যাপ্টেন আতিয়া বিনতে আক্তার।

চিকিৎসাসেবা পেয়ে খুশি পাহাড়ি-বাঙালি নারী-পুরুষ সকলেই। সেনাবাহিনীর এমন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে, মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, শান্তি সম্প্রীতি ও উন্নয়ন এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে মাটিরাঙ্গা জোন সবসময় অসহায় ও দরিদ্রদের মাঝে বিভিন্ন সহায়তার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আমরা চিকিৎসা বঞ্চিত মানুষের মাঝে চিকিৎসাসেবা দিচ্ছি। সেনাবাহিনীর এ ধরনের মানবিক কর্মতৎপরতা অব্যাহত থাকবে।

এআরএস

Link copied!