ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ বন্ধুর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৬, ২০২৪, ০৭:২৩ পিএম

ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ বন্ধুর

পাবনার ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হন অপর মোটরসাইকেলে থাকা দুই আরোহী। শনিবার (১৬ মার্চ) দুপুরে ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক মহাসড়কের গোকুলনগর চক্ষু হাসপাতালের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিয়াম হোসেন ও মিজানুর রহমান। নিহত সিয়াম ঈশ্বরদী পৌর শহরের ভাদুর বটতলা এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। মিজান পিয়ারাখালি এলাকার নাজমুল ইসলামের ছেলে।

আহত একজনের নাম নাম জানা গেছে। তিনি হলেন- রাজশাহীর বাঘা উপজেলার বেংগাড়ী গ্রামের সোবহান কাজীর ছেলে শরিফুল ইসলাম (৩৫)। আহত আরেকজনের নাম পরিচয় জানা যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মোটরসাইকেলযোগে বাঘা থেকে ঈশ্বরদী যাচ্ছিলেন শফিকুল ইসলাম। আর ঈশ্বরদী থেকে বাঘার দিকে মোটরসাইকেলযোগে নানার বাড়ি শেখেরচর গ্রামে যাচ্ছিলেন দুই বন্ধ সিয়াম ও মিজান।

পথিমধ্যে গোকুলনগর চক্ষু হাসপাতালের সামনে দুই মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে সংঘর্ষ হয়। স্থানীয়রা আহত চারজনকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে সিয়াম ও মিজানের অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে মারা যান দুই বন্ধু সিয়াম ও মিজান। আহত দুইজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরএস

 

Link copied!