ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ভাত খাওয়া নিয়ে কথা-কাটাকাটি, দুলাভাইয়ের হাতে শ্যালক খুন

আমার সংবাদ ধর্ম ডেস্ক

মার্চ ১৭, ২০২৪, ০২:৪৩ পিএম

ভাত খাওয়া নিয়ে কথা-কাটাকাটি, দুলাভাইয়ের হাতে শ্যালক খুন

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানে ভাত খাওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে দুলাভাইয়ের কুড়ালের আঘাতে শ্যালক সম্রাট তাতী (২৮) নিহত হয়েছেন। নিহত সম্রাট তাতী ঐ চা বাগানের মানিক তাতীর ছেলে। শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতের ছেলে মানিক তাতী জানান, রাত ১১টার দিকে তার ছেলে (মানিক) নিজ ঘরে ভাত খেতে বসে। এ সময় ভাত খাওয়া নিয়ে সম্রাটের সঙ্গে তার বোনজামাই দুর্লব চাষার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে সম্রাটকে আঘাত করেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নিপেণ চাষা বলেন, সম্রাট তাতী অত্যন্ত নম্র এবং ভদ্র একটি ছেলে,ভাত খাওয়া নিয়ে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে, আমরা হত্যাকারীর দুর্লব চাষার দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি চাই।

বিষয়টি নিশ্চিত করে বাহুবল থানার (ওসি) মো. মশিউর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এইচআর

Link copied!