ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধুপুরে নির্বাচনি মতবিনিময় সভা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ২০, ২০২৪, ০৭:২০ পিএম

মধুপুরে নির্বাচনি মতবিনিময় সভা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ও বেরীবাইদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে অ্যাডভোকেট ইয়াকুব আলীর নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে বেরীবাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে জলছত্র ফুটবল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক।

সভায় বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোতালেব হোসেন, পৌর মেয়র মো. সিদ্দিক হোসেন খান, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, মহিষমারা ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন, কুড়াগাছা ইউপি চেয়ারম্যান ফজলুল হক সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অরণখোলা ও বেরীবাইদ ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।

ইএইচ

Link copied!