ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

একই জেলের জালে আবারও ২৫ লাখ টাকার লাক্ষা মাছ

ইন্দুরকানী (পিরোজপুর)প্রতিনিধি

ইন্দুরকানী (পিরোজপুর)প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৪, ০৪:৪২ পিএম

একই জেলের জালে আবারও ২৫ লাখ টাকার লাক্ষা মাছ

পিরোজপুরের ইন্দুরকানীতে ১৫ দিনের ব্যবধানে আবারও একই জালে ধরা পড়ল ২৫ লাখ টাকার লাক্ষা মাছ। এর আগে গত ১৬ মার্চ তিনি ২০ লাখ টাকার লাক্ষা মাছ বিক্রি করে আলোচিত হয়েছিলেন।

এর মাত্র ১৫ দিনের মাথায় আবার ২৫ লাখ টাকার মাছ বিক্রি করে ভাগ্যবান হিসাবে তিনি পুনরায় আলোচনায় উঠেছেন।

ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলে ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল ফকিরের এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান নামের দুইটি ট্রলার ১৫ দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। তার দুটি ট্রলারেই এবার অন্যান্য মাছ ছাড়াও ১২০টি লাক্ষা মাছ ধরা পড়েছে। প্রতিটি লাক্ষার ওজন ৩ থেকে ৭ কেজি।  

ট্রলারের জেলেরা জানান, ১৫ দিন আগে আমরা জাল, বরফ ও রসদ বোঝাই করে সাগরে যাই। আলহামদুলিল্লাহ  আমরা অন্যান্য মাছের সাথে আরও ১২০টি লাক্ষা মাছও পেয়েছি। ২৫ লাখ টাকায় মাছ বিক্রি হয়েছে। ঈদের আগে এত বেশি মাছ পাওয়ায় আমরা খুশি। এবার পরিবার পরিজন নিয়ে ভালোভাবে ঈদ করতে পারব। 
এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান ট্রলারের মালিক দুলাল ফকির জানান, এর আগে কয়েকবার একই ট্রলার সাগরে পাঠিয়ে তার লোকসান হলেও আড়ৎদারী বাদ দিয়ে আগেরবার ২০ লাখ এবং এবার ২৫ লাখ টাকার মাছ বিক্রি হওয়ায় আগের ক্ষতি মোটামুটি পুষিয়ে উঠতে পারবো ।

পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার মহসিন হাং জানান, শনিবার দুলাল ফকিরের এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান নামের দুটি ট্রলার মাছ নিয়ে আমার আড়তে আসে। পাইকারদের কাছে ২৫ লাখ টাকায় এ মাছ বিক্রি করা হয়েছে। অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা এবং দাম বেশি।

ইএইচ

Link copied!