ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

মার্চ ৩১, ২০২৪, ০৫:০৭ পিএম

নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালীর চর জব্বর থানা পুলিশের অভিযানে নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে ১টি চোরাই মোটরসাইকেলসহ চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে চর জব্বর থানার পুলিশ।

তিনি সুবর্ণচরে উদ্ধার হওয়া ৭টি মোটরসাইকেলসহ আটক হওয়া চোরদের মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের একজন সদস্য।

গ্রেপ্তারকৃত ব্যক্তি কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান পাবেল (৪২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুকবুল চৌধুরী হাট স্কুল গেইট সংলগ্ন দধি দোকানের সামনে থেকে আসামি মনিরুজ্জামান পাবেলকে ১টি মোটরসাইকেলসহ আটক করা হয়। তিনি চোরাই মোটরসাইকেল কিনে বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

মনিরুজ্জামান পাবেল (৪২) ধানসিঁড়িটি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ধানসিঁড়ি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বারের স্বামী।

রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেন চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

ওসি রফিকুল ইসলাম আরও বলেন, এর আগে গ্রেপ্তার হওয়া আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে পাবেলকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি লাল রঙের পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আসামিকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএইচ

Link copied!