ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কাপ্তাইয়ে আনারসের চারা বিতরণ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৪, ০৪:৩৭ পিএম

কাপ্তাইয়ে আনারসের চারা বিতরণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪টি কৃষক পরিবারের মাঝে ২২শত ৫০টি করে মোট ৯ হাজার আনারস চারা বিতরণ করা হয়েছে।

রোববার উপজেলা কৃষি অফিসার মো. ইমরান আহমেদের সভাপতিত্বে আনারস চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আরিফুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় উপকারভোগী কৃষকসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার মো. ইমরান আহমেদ বলেন, আনারস প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের এমডি-২ সুপার সুইট জাতের বিদেশ থেকে আমদানিকৃত যে আনারস চারা দেওয়া হচ্ছে সেটি অত্যন্ত উন্নতমানের জাত। অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ, রোগ প্রতিরোধক উপাদানে ভরপুর আনারসের এই জাত অত্যন্ত সুমিষ্ট এবং আকারে অনেক বড় হওয়ায় এটির সম্ভাবনা খুবই উজ্জ্বল।

ইএইচ

Link copied!