ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

এপ্রিল ২২, ২০২৪, ১২:৪৮ পিএম

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে হাসান (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হাসান ওই এলাকার দারু মিয়ার ছেলে।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাবের বিন জব্বার বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএফের গুলিতে একটি ছেলে মারা গেছে। বিষয়টি আমরা তদন্ত করছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

কসবা থানার ওসি রাজু আহমেদ জানান, বিএসএফের গুলিতে নিহত যুবক সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। তার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। তার শরীরে একটি গুলিবিদ্ধ হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ইএইচ

Link copied!