ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মেঘনায় অভিযানে আটক ১০ জেলেকে জরিমানা

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

এপ্রিল ২৬, ২০২৪, ০২:৫৯ পিএম

মেঘনায় অভিযানে আটক ১০ জেলেকে জরিমানা

বরিশালের হিজলায় মেঘনা নদীতে মৎস্য অভয়াশ্রমে মাছ ধরার সময়ে অভিযান চালিয়ে ১০ জন জেলেকে আটক করা হয়েছে। পাশাপাশি ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি বেহুন্দী জাল জব্দ করা হয়।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।  

তিনি জানান, মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, হিজলা থানা ও হিজলা নৌপুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে হিজলার মেঘনা নদীতে মৎস্য অভয়াশ্রমে মাছ ধরার সময় ১০ জন জেলেকে আটক করা হয়। যাদের হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি অভিযানে জব্দ ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও একটি বেহুন্দী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযানে হিজলা থানার উপ-পরিদর্শক সোহরাব, নৌপুলিশ হিজলার উপ-পরিদর্শক বশির উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স সহযোগিতা করেন।

ইএইচ

Link copied!